দীঘিনালায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ইউএইচএফপিওর

খাগড়াছড়ি দীঘিনালা

মো. সোহেল রানা :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অনুতোষ চাকমা। ৪ নভেম্বর বুধবার সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উত্তর সাধকছড়া ও তেভাংছা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আসা সেবাগ্রহীতাদের নিজ হাতে স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ক্লিনিক দুটির সামগ্রিক কার্যক্রম ও সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ক্লিনিকের নিয়মিত কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে ডা. অনুতোষ চাকমা নিজেও ক্লিনিকের দানবাক্সে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *