মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন  

🎓 শিক্ষা খাগড়াছড়ি

প্রতিনিধি :

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাড়ি ছেড়ে যাওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিনা চাকমার পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। ৪ অক্টোবর রোববার  বিকেলে মহালছড়ির ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকায় মিনার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

একই সঙ্গে মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে সেনা জোন। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে পরবর্তীতে দুটি ছাগল দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

মিনা চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হওয়া। পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে গত ২১ সেপ্টেম্বর অভিমান করে সে বাড়ি থেকে চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মহালছড়ি সেনা জোন।

এ সময় সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন, ইউপি চেয়ারম্যান রুপেন্ধু দেওয়ান, ইউপি সদস্য হেমন্ত বিকাশ চাকমা, স্থানীয় কার্বারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহালছড়ি সেনা জোন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *