দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি জাতীয় দীঘিনালা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মো. বদিউজ্জামাল জীবন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি মো. কবির খান ও তাইজুল ইসলাম।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *