
ছানোয়ার হোসেন : সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায়ও অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫। এক মাস ২০ দিনব্যাপী চলমান এ আয়োজন শেষ হয় বুধবার (১৯ ডিসেম্বর) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান খান (শাওন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. সালেহ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।
উৎসবটি তরুণ সমাজকে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :