মাটিরাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

জসীম উদ্দিন জয়নাল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। অনুষ্ঠানে বেগম […]

Continue Reading

মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ শেষ

জসীম উদ্দিন জয়নাল :  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার  দুপুরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মাটিরাঙ্গা […]

Continue Reading

মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকায় পথচারী ও যাত্রীদের দুর্ভোগ কমাতে নবনির্মিত একটি যাত্রীছাউনি উদ্বোধন করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার  সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে যাত্রীছাউনিটির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি। স্থানীয়দের চলাচলের সুবিধার কথা […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা ও শিক্ষা ক্রীড়া সামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। ১১ আগস্ট মঙ্গলবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গণচন্দ্র কার্বারি পাড়ায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি-বাঙালি দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে […]

Continue Reading

মাটিরাঙ্গা সীমান্তে ৭ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। ৯ আগস্ট রোববার ভোরে উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। পরে বিওপি থেকে […]

Continue Reading

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তপ্তমাস্টারপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রায় ১১৫ জন উপকারভোগীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। […]

Continue Reading

মাটিরাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। উপস্থিত ছিলেন […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল  : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ৩ আগস্ট সোমবার মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে স্বাস্থ্যসেবা এবং অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্টের মাটিরাঙ্গা জোন। ১ আগস্ট শনিবার সকালে উপজেলার তাইন্দং ইউনিয়নের মরাটিলা এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের […]

Continue Reading

বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা ।  ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা […]

Continue Reading