রামগড়কে হারিয়ে সেমিফাইনালে মহালছড়ি অনির্বাণ ক্লাব

⚽ খেলাধুলা খাগড়াছড়ি মহালছড়ি রামগড়

ছানোয়ার হোসেন : 

‘বাঁশরী ওয়াদুদ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খাগড়াছড়ি-২০২৬’-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রামগড়ের দুরন্ত লামকু পাড়া যুব স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মহালছড়ি অনির্বাণ ক্লাব।

১৭ অক্টোবর শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে এক গোলের ব্যবধানে জয় পায় মহালছড়ির দলটি। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে অনির্বাণ ক্লাব।

এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। অনির্বাণ ক্লাবের এ সাফল্যে মহালছড়ির ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেমিফাইনালেও দলটি জয়ের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন সমর্থকেরা।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *