ছানোয়ার হোসেন :
খাগড়াছড়িতে চলমান ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ শনিবার মাঠে নামছে মহালছড়ি অনির্বাণ একাদশ। ১৭ অক্টোবর বেলা ২টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় একাদশের মুখোমুখি হবে দলটি।
ম্যাচকে সামনে রেখে শুক্রবার মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে মহালছড়ি অনির্বাণ একাদশের জার্সি উন্মোচন করা হয়। এ সময় দলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১১ অক্টোবর এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শনিবারের ম্যাচে মহালছড়ি অনির্বাণ একাদশ ভালো খেলা উপহার দিয়ে জয় তুলে নেবে বলে আশা করছেন সমর্থকেরা। দলকে উৎসাহ দিতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
