দীঘিনালায় বেসরকারি শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

🎓 শিক্ষা খাগড়াছড়ি দীঘিনালা

মো. সোহেল রানা :

খাগড়াছড়ির দীঘিনালায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রেয়াংর্ক্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ছোট মেরুং দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আল হেলাল মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিনয়ন চাকমা।

৩১ অক্টোবর শনিবার সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়।

সভাপতি পদে উষা আলো চাকমা ১৬৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান ১৩৪ ভোট।

অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. আল হেলাল মাসুদ এবং অর্থ সম্পাদক পদে বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিপন জ্যোতি চাকমা নির্বাচিত হন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জয় চন্দ্র চাকমা। পরে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *