পানছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আরিফুল ইসলাম মহিন :  খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। ১৭ অক্টোবর শনিবার বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা নিরাপত্তায় ড্রোন নজরদারি

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। ১৮ অক্টোবর রোববার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে মুখর রয়েছে মণ্ডপগুলো। উৎসব শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবারের পূজায় […]

Continue Reading

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার ঘর নির্মাণের ঘোষণা জিয়াউর রহমানের

জসীম উদ্দিন জয়নাল :  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার পাশাপাশি তাঁর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান। ১৭ অক্টোবর শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনকালে […]

Continue Reading

মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক ও একটি গ্রামীণ মার্কেটের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ১৭ অক্টোবর  শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একসত্যাপাড়া-বড়বিল সড়ক, যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক এবং যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতল […]

Continue Reading

খাগড়াছড়িতে পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

নাঈমুল ইসলাম ভূঁইয়া : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি শহরের বাজার এলাকা ও আশপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৮ অক্টোবর রোববার খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এ বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ […]

Continue Reading

রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা

রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা  রামগড় অফিস:  খাগড়াছড়ির রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি চালের অনুদান এবং সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

Continue Reading

মায়াবিনী লেকে কমিউনিটিভিত্তিক পর্যটনের উদ্বোধন

হলাপ্রুসাই মারমা :  খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কংচাইরী পাড়ার মায়াবিনী লেকে কমিউনিটিভিত্তিক পর্যটন (সিবিটি) কার্যক্রম ও কমিউনিটি স্যুভেনির শপের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যটন বিকাশের পাশাপাশি জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার  মায়াবিনী লেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা […]

Continue Reading

খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

হলাপ্রুসাই মারমা হ্লাপ্রু :  খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার  সদর উপজেলার পেরাছড়া এলাকার চৈংজিরোওয়া স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই ছিল সভার মূল উদ্দেশ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা […]

Continue Reading

খাগড়াছড়িতে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার  সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির […]

Continue Reading

খাগড়াছড়িতে ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদান

সবুজ পাতা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপের জন্য মোট ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে তিনটি ক্যাটাগরিতে এ অনুদান দেওয়া হয়। […]

Continue Reading