হলাপ্রুসাই মারমা হ্লাপ্রু :
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সদর উপজেলার পেরাছড়া এলাকার চৈংজিরোওয়া স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই ছিল সভার মূল উদ্দেশ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সহসভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, যুগ্ম সম্পাদক থোয়াইলাপ্রু মারমা এবং মহিলা সম্পাদিকা ওয়াপ্রুসং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি ম্রাচাই মারমা।
আলোচনায় তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা জরুরি। এ ধরনের সভা কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে।
হলাপ্রুসাই মারমা হ্লাপ্রু
