গুইমারায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ১১ জন গ্রেপ্তার

খাগড়াছড়ি অপরাধ গুইমারা 🏛️ রাজনীতি

প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ নভেম্বর মঙ্গলবার  রাতে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়পিলাক গ্রামের মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম ও সজিব। এ ছাড়া জালিয়াপাড়া এলাকার নুরুজ্জামান এবং মাটিরাঙ্গার হেমেন্দ্র ত্রিপুরা রয়েছেন।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১, তারিখ ১০ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *