নিজ পাড়ায় থাকবে গর্ভকালীন সেবার প্রাথমিক চিকিৎসক

প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে যোগ্যতার সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার  সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন সাকলাইন শায়খউদ্দিন। দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য […]

Continue Reading

মহালছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের প্রশিক্ষণ শুরু

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার মহালছড়ি উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া, চট্টগ্রামের পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত। এ সময় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন […]

Continue Reading

আলুটিলায় মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মালবাহী জীপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর রোববার সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলার সাপমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে মধু পূর্ণিমার পুণ্যানুষ্ঠান পরিদর্শনে জোন কমান্ডার

প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার শিলাছড়ি পাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠান পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি। ২৬ সেপ্টেম্বর শনিবার  দুপুরে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধর্মীয় কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন জোন কমান্ডার। […]

Continue Reading

মহালছড়ি সম্প্রীতি কাপের চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

প্রতিনিধি: বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ফাইনাল ম্যাচে মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহালছড়ি অনির্বাণ ক্লাব। ২৬ সেপ্টেম্বর শনিবার  মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবের আমেজ। নানা বয়সী দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় মিলনমেলায়। […]

Continue Reading

পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের বাগান

প্রতিনিধি : দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও পরিবেশের প্রতি আগ্রহ থেকে অব্যবহৃত ছাদকে সবুজে সাজিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পাল। উপজেলা নির্বাচন কার্যালয়ের ছাদে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ছোট পরিসরের একটি ছাদ বাগান। কার্যালয়ের ছাদজুড়ে টব ও বিভিন্ন পাত্রে রাখা হয়েছে ফুল, ফলজ ও অন্যান্য সবুজ গাছ। নানা রঙের […]

Continue Reading

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন

  খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পূজা, প্রার্থনা, দান-ধ্যান ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন বিহারে ভক্ত ও দায়ক-দায়িকাদের সমাগম ঘটে। এতে […]

Continue Reading

খাগড়াছড়িতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পুলিশ-জনগণের সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন   নাঈমুল ইসলাম ভূইয়া : পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়িতে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। […]

Continue Reading

দীঘিনালা বন বিহারে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন

নেপালে দুর্যোগে নিহতদের আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা   মো. সোহেল রানা : নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার সদগতি এবং বিশ্বশান্তি কামনায় খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। মধু পূর্ণিমা উপলক্ষে […]

Continue Reading

মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ

  উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির দাবি জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় চার একর জমিতে গড়ে তোলা চার হাজার বারমাসী সাজনা গাছের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। বাগানের উদ্যোক্তাদের দাবি, সশস্ত্র একটি গোষ্ঠীর সদস্যরা গাছগুলো কেটে দিয়েছে। এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার […]

Continue Reading