মহালছড়ির ঘাটঘর পাড়া বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ি মহালছড়ি

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ক্যায়াংঘাট এলাকার ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। এতে সভাপতিত্ব করেন ভদন্ত অবাসা ভান্তে। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত উপেদিতা মহাথের ও ভদন্ত কল্যাণদীপ থের।
অনুষ্ঠানে সংঘদান, কল্পতরু দান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তি দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
বক্তারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ও পুণ্যময় ধর্মীয় উৎসব। এর মাধ্যমে ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও দানশীলতার প্রকাশ ঘটে। পাশাপাশি শান্তি, মৈত্রী, করুণা ও অহিংসার শিক্ষা সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাতে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আকাশ প্রদীপ ওড়ানোর আয়োজন করা হয়। এ সময় বিশ্বশান্তি এবং সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *