মহালছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

🎓 শিক্ষা খাগড়াছড়ি মহালছড়ি

প্রতিনিধি: 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

১২ অক্টোবর সোমবার  মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এ ছাড়া বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাজী নজরুল ইসলামের কবিতা, সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *