মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস ব্রিফিং

অর্থনীতি খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। এ সময় কর্মসূচির লক্ষ্য, উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মাটিরাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

এ ছাড়া গণমাধ্যমকর্মী ও তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির তথ্য সংগ্রহ সঠিকভাবে সম্পন্ন করা, প্রকৃত উপকারভোগী পরিবার শনাক্ত করা এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *