
জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় সামরিক, সরকারি-বেসরকারি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।
সভায় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি; মেজর সামিউল হক; মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ; পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা; মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দীন আহমেদ; থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অরুণ পাল, বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুন উর রশীদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির জেলা সভাপতি মো. লোকমান হোসেন, যুব পরিষদের সভাপতি মো. জালাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও গণমাধ্যম কর্মীরা।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক স্থিতিশীলতা এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :