
ছোটন বিশ্বাস : “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০ মে বুধবার খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকা থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা। স্বাগত বক্তব্য দেন পিসিপি কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা।
অনুষ্ঠানে পিসিপি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পিন্টু চাকমার সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমন্বয়ক বাসদ চট্টগ্রাম এর সাবেক সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শুভ দেবনাথ, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মায়া চৌধুরী, পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জুম্ম ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :