পানছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ফাযায়েল ও মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
hello.ahmedpolash
প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:২৭ অপরাহ্ন /
০
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:
“আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না পশুর গোশত এবং রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া” এই প্রতিপাদ্যে ইমাম ও উলামা পরিষদ, উল্টাছড়ি, পানছড়ি এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ ঈসায়ী উপলক্ষে কোরবানির ফাযায়েল ও মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২০মে বুধবার বাদ আসর পানছড়ি মোল্লাপাড়া শহীদ ইকবাল জামে মসজিদে অনুষ্ঠিত সেমিনারে উল্টাছড়ি ইমাম ও উলামা পরিষদ এর সভাপতি মাও.মুফতি মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাযায়েল ও মাসায়েল নিয়ে তাৎপর্যপুর্ন আলোচনা রাখেন খাগড়াছড়ি ইসলামি আইন ও গবেষণা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মাও.মুফতি আব্দুর রাজ্জাক।
উল্টাছড়ি ইমাম ও উলামা পরিষদ এর সাধারন সম্পাদক মাও. মোঃসিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মুফতি আলী আহম্মেদ, মাও. সাব্বির মাহমুদ রশীদি, মাও. মোঃ আনোয়ারুল ইসলাম, মাও মো: জাকারিয়া সহ স্থানীয় ওলামায়েকেরামগন।
আপনার মতামত লিখুন :