আরিফুল ইসলাম মহিন : আধুনিক ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি থানার নতুন অত্যাধুনিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই শনিবার খাগড়াছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন ভবনটি নির্মিত হলে থানার অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করা সহজ হবে।
বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ এ ভবন খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জনগণের আস্থা বৃদ্ধি এবং পুলিশি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
নতুন ভবনটি চালু হলে খাগড়াছড়ি থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবাপ্রার্থীরা উন্নত পরিবেশে প্রয়োজনীয় পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।
