মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার দীঘিনালা গাউছিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা গাউছিয়া কমিটির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী আনু এবং সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া। এছাড়া কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান সিরাজীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
