প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১২ আগস্ট বুধবার খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্র ও পুলিশ জানায়, আটকরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম ওরফে চোর ফয়সল (২৬)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সংলগ্ন একটি আবাসিক হোটেলের ৪০২ নম্বর কক্ষে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় কক্ষে থাকা দুইজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের ইয়াবাসহ আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে হাজির করা হয়।
আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
