দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

খাগড়াছড়ি অর্থনীতি দীঘিনালা

মো. সোহেল রানা :

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

৮ নভেম্বর রবিবার সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়াম সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় পরিদর্শক রিমঝিম চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং দীঘিনালা থানার প্রতিনিধি এসআই প্রানোতোষ বর্ণিক।

এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন মিন্টু চৌধুরী ও সুমনা ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সমাজের নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। সমবায়ের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *