গুইমারায় বিএনপি-প্রেসক্লাবের মতবিনিময় সভা

🏛️ রাজনীতি খাগড়াছড়ি

প্রতিনিধি:

বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করলে নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী।

সাইফুল ইসলাম সোহাগ বলেন, গুইমারায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও জনগণের সামনে তুলে ধরেন।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তথ্য যাচাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষা করাই সাংবাদিকদের দায়িত্ব। গঠনমূলক সমালোচনা ভুল সংশোধন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাও প্রয়োজন।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ দলটির নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গুইমারায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা, দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *