পানছড়িতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

খাগড়াছড়ি পানছড়ি 🏛️ রাজনীতি

প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩টায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে পানছড়িতে দিবসটি উদযাপনের কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *