খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর

প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে খাগড়াছড়ি সদর জোন (১৮ ইস্ট বেঙ্গল) বিভিন্ন প্রজাতির ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ করেছে।

এই কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং স্থানীয় হেডম্যান ও কারবারিদের মাধ্যমে চারাগুলো বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান (পিএসসি)-এর তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণমূলক নানা উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে রয়েছে সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, জাতীয় দুর্যোগ, সংকট কিংবা জনসেবামূলক যেকোনো প্রয়োজনেই বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *