মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং চলতি আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন […]

Continue Reading

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি অস্ত্র গুলি ও ভারতীয় রুপি উদ্ধার

​জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি। ২৭ জুলাই সোমবার দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটে তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান […]

Continue Reading

দীঘিনালায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে এনজিওর কিস্তি আদায়ের অভিযোগ

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যাকবলিত ঋণগ্রহীতাদের জন্য সরকারের তিন মাসের কিস্তি স্থগিতের নির্দেশনা কার্যকর থাকা সত্ত্বেও একটি এনজিওর বিরুদ্ধে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে। ২৭ জুলাই সোমবার সকালে উপজেলার পশ্চিম কাঁঠালতলী এলাকায় এনজিও আশা-এর মাঠকর্মীরা বিভিন্ন সমিতির সদস্যদের কাছ থেকে কিস্তি আদায়ের জন্য যোগাযোগ করেন বলে অভিযোগ করেন স্থানীয় ঋণগ্রহীতারা। এর আগে […]

Continue Reading

মাটিরাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনী

​জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ২৭ জুলাই সোমবার সকালে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল […]

Continue Reading

মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা

​জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উত্তোলিত মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ জুলাই সোমবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

Continue Reading

খাগড়াছড়িতে যান্ত্রিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

ছোটন বিশ্বাস : পার্বত্য অঞ্চলে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে খাগড়াছড়িতে “স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)” প্রকল্পের আওতায় যান্ত্রিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ জুলাই রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার বটতলী পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির উদ্যোগে […]

Continue Reading

দীঘিনালায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শনিবার  বিকেলে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মানবিক সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করে জাবারাং কল্যাণ সমিতি। প্রকল্পে কারিগরি সহযোগিতা দিয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ […]

Continue Reading

খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

আরিফুল ইসলাম মহিন : আধুনিক ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি থানার নতুন অত্যাধুনিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ জুলাই  শনিবার  খাগড়াছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন […]

Continue Reading

টানা বৃষ্টিতে গুইমারায় অসময়ের শিম চাষে বিপর্যয় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রতিনিধি:খাগড়াছড়ির গুইমারা উপজেলার পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে গ্রীষ্মকালীন বা অসময়ের শিম চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ছত্রাকজনিত রোগ, গাছের পচন এবং ফুল-ফল ঝরে পড়ায় কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। এতে লাভের আশা করা কৃষকরা এখন পুঁজি ফেরত পাওয়া নিয়েই উদ্বিগ্ন। কয়েক বছর ধরে গুইমারার পাহাড়ি টিলা ও ঢালু […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ট্রাকভর্তি ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের অভিযানে একটি ট্রাক থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করা হয়েছে। ২৬ জুলাই শনিবার  মাটিরাঙ্গা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে জোনের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের […]

Continue Reading