মাটিরাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ি মাটিরাঙ্গা

​জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ২৭ জুলাই সোমবার সকালে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসির নির্দেশনায় জোনের প্রতিনিধিরা মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০০টি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০০টি এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কাছে ২ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা হস্তান্তর করেন।

চারা বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *