খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁর বিরুদ্ধে কাঁচামাল ক্রয়, প্রশিক্ষক নিয়োগ, প্রশিক্ষণার্থীদের উপকরণ ও ভাতা বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, কমিশন গ্রহণ ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য কাঁচামাল কেনার […]

Continue Reading

মাটিরাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

জসীম উদ্দিন জয়নাল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। অনুষ্ঠানে বেগম […]

Continue Reading

গুইমারায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেলে গুইমারা উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক […]

Continue Reading

গুইমারায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মাইক্রোবাসের চাপায় সুদুঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপাড়া ক্যাফে পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়ার বাসিন্দা। তিনি রুইচাইঅং মারমার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গুইমারা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় জালিয়াপাড়া […]

Continue Reading

মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ শেষ

জসীম উদ্দিন জয়নাল :  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার  দুপুরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মাটিরাঙ্গা […]

Continue Reading

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি বলেন, “আপনাদের একজনের মাধ্যমে যদি কোনো অসুস্থ মা কিংবা শিশুর সময়মতো সেবা নিশ্চিত হয়, যদি একটি […]

Continue Reading

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার মহালছড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল […]

Continue Reading

প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান খাগড়াছড়িতে – প্রকৃতি’র মোড়ক উন্মোচন

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রকাশিত ‘প্রকৃতি’ নামের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে খাগড়াছড়িতে। ১২ আগস্ট বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। প্রধান অতিথির […]

Continue Reading

গুইমারায় ইউএনও ও ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে গুইমারা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না এবং বিশেষ অতিথি ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী। […]

Continue Reading

খাগড়াছড়িতে ৫০ পিস ইয়াবাসহ আটক দুইজন কারাগারে

প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১২ আগস্ট বুধবার খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্র ও পুলিশ জানায়, আটকরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন […]

Continue Reading