খাগড়াছড়িতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাঈমুল ইসলাম ভূইয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা দলের আয়োজনে এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা […]

Continue Reading

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল ও ভারতীয় মাদক জব্দ

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ অক্টোবর শুক্রবার ভোররাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ৩২ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৬২/২৬-এসের কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় […]

Continue Reading

পানছড়ির প্রফুল্লপাড়ায় স্কুল পুনর্নির্মাণ ও সৌরচালিত পানির পাম্প

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম প্রফুল্লপাড়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও সুপেয় পানির সংকট নিরসনে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ এবং ৪৫টি পরিবারের জন্য সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। ২ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. […]

Continue Reading

দীঘিনালায় ২৩০৫ কৃষক পরিবারের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রতিনিধি:  ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় […]

Continue Reading

খাগড়াছড়িতে পিআরএলসি প্রকল্পের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা

প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সহনশীল জীবিকা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে খাগড়াছড়িতে ‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস’ (পিআরএলসি) প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের কনফারেন্স হলে তৃণমূল […]

Continue Reading

খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি: দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে খাগড়াছড়িতে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত প্রশিক্ষণটি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। ‘নিয়মিত কোর্স’ […]

Continue Reading

পানছড়ি স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রতিনিধি : মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to […]

Continue Reading

দীঘিনালায় মহিলা কাবাডি দলকে জোনের আর্থিক সহায়তা

মো. সোহেল রানা : খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই লক্ষ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে আর্থিক সহায়তা দিয়েছে দীঘিনালা জোন। দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসির নির্দেশনায় দলটিকে নগদ ২০ হাজার […]

Continue Reading

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী  

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় গত বছরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়তা সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, চিকিৎসাসেবা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার  সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত […]

Continue Reading