আন্তঃট্রেড ফুটবল ফাইনালে ফার্ম মেশিনারিকে হারিয়ে চ্যাম্পিয়ন সিভিল ট্রেড

প্রতিনিধি: উচ্ছ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আন্তঃট্রেড মেগা ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফার্ম মেশিনারি ট্রেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ট্রেড। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি জমে ওঠে। গোলের জন্য উভয় দল […]

Continue Reading

খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিল বিএনপি

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। ২৯ আগস্ট শনিবার আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যানসহ পরিষদের ১৪ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা […]

Continue Reading

দীঘিনালায় তৃতীয় দফায় নিম্নাঞ্চল প্লাবিত লংগদু সড়ক যোগাযোগ বন্ধ

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় দফায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার শুক্রবার রাতের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও ব্রিজের ওপর পানি ওঠায় দীঘিনালা-লংগদু সড়কে সাময়িকভাবে […]

Continue Reading

লক্ষ্মীছড়ির দুর্গম দুল্যাতলীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মোবারক হোসেন: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম দুল্যাতলী এলাকায় স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দুল্যাতলী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের […]

Continue Reading

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার জেলা পর্যায়ে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ভাষার বর্তমান অবস্থা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন […]

Continue Reading

মানিকছড়িতে অপুষ্টি মোকাবিলায় জীবনরক্ষাকারী সেবা প্রকল্পের অবহিতকরণ সভা

প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও পরিবারের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা […]

Continue Reading

মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন ও সচেতনতামূলক মহড়া

ছানোয়ার হোসেন: অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার সময় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মহালছড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাজারে স্থাপিত অগ্নিনির্বাপণ ব্যবস্থার উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক […]

Continue Reading

মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলার আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ […]

Continue Reading

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এবং হেলেন কেলার […]

Continue Reading

মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এতিম শিক্ষার্থী চাইন্দারী মারমার পড়ালেখার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় থাকা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি এ সহায়তার উদ্যোগ নেন। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থী চাইন্দারী মারমার শিক্ষাজীবনের প্রয়োজনীয় […]

Continue Reading