পানছড়ি সীমান্তে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আরিফুল ইসলাম মহিন :  খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। ১৭ অক্টোবর শনিবার বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা নিরাপত্তায় ড্রোন নজরদারি

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। ১৮ অক্টোবর রোববার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে মুখর রয়েছে মণ্ডপগুলো। উৎসব শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবারের পূজায় […]

Continue Reading

মায়াবিনী লেকে কমিউনিটিভিত্তিক পর্যটনের উদ্বোধন

হলাপ্রুসাই মারমা :  খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কংচাইরী পাড়ার মায়াবিনী লেকে কমিউনিটিভিত্তিক পর্যটন (সিবিটি) কার্যক্রম ও কমিউনিটি স্যুভেনির শপের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যটন বিকাশের পাশাপাশি জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার  মায়াবিনী লেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা […]

Continue Reading

দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে সীমান্তে সতর্ক বিজিবি

ছোটন বিশ্বাস : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোবর শুক্রবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পূজার নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী মন্দিরগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বহিরাগতদের […]

Continue Reading

অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বান এমপি ওয়াদুদ ভূইয়ার

একরামুল হক : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র সংঘাতের পথ পরিহার করে অস্ত্র ছেড়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া। ১৩ অক্টোবর মঙ্গলবার  খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের প্রতি এ আহ্বান জানান তিনি। এমপি ওয়াদুদ ভূইয়া […]

Continue Reading

পানছড়ির প্রফুল্লপাড়ায় স্কুল পুনর্নির্মাণ ও সৌরচালিত পানির পাম্প

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম প্রফুল্লপাড়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও সুপেয় পানির সংকট নিরসনে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ এবং ৪৫টি পরিবারের জন্য সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। ২ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. […]

Continue Reading

পানছড়ি স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রতিনিধি : মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to […]

Continue Reading

পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের বাগান

প্রতিনিধি : দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও পরিবেশের প্রতি আগ্রহ থেকে অব্যবহৃত ছাদকে সবুজে সাজিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পাল। উপজেলা নির্বাচন কার্যালয়ের ছাদে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ছোট পরিসরের একটি ছাদ বাগান। কার্যালয়ের ছাদজুড়ে টব ও বিভিন্ন পাত্রে রাখা হয়েছে ফুল, ফলজ ও অন্যান্য সবুজ গাছ। নানা রঙের […]

Continue Reading

পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

আরিফুল ইসলাম মহিন: খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ২ […]

Continue Reading

পানছড়িতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ৩৫ নারীকে প্রশিক্ষণ

আরিফুল ইসলাম মহিন: গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় পানছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ির আয়োজনে পরিচালিত এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা […]

Continue Reading