রহমতপুরে মালিকবিহীন ২ ভারতীয় গরু আটক করেছে ৪৩ বিজিবি

রামগড় পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ
মো: শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :  চট্টগ্রামের ভূজপুর থানার রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। আটক গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে,২২ আগস্ট  শনিবার  রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করা হয়।
আটক গরু দুটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার মাধ্যমে পরবর্তী নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *