খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

অপরাধ খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম

প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম (২৪)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকা অবস্থায় শফিকুল ইসলাম কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেফতারের পর শফিকুল ইসলামকে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০৫, জিআর-১০২/২৫ এবং দণ্ডবিধির ২২৪/৫১১ ধারার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্তদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *