মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

খাগড়াছড়ি মানিকছড়ি 🎓 শিক্ষা

প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ৬ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মেধা বিকাশের পাশাপাশি সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই উপজেলা প্রশাসনের এ আয়োজন।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *