পার্বত্যাঞ্চলে বৈষম্যের শিকার মুসলিম সমাজ

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ

ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব

 

সবুজ পাতা ডেস্ক : পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষা, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, ধর্মীয় কার্যক্রম, চাকরি, ঠিকাদারি, উন্নয়ন প্রকল্প এবং সরকারি সহায়তা বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিমরা বঞ্চনার শিকার হচ্ছেন।

অন্তর্র্বতীকালীন সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সুপ্রদীপ চাকমার আমলে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে স্বজনপ্রীতি ও সম্প্রদায়ভিত্তিক বৈষম্যের ঘটনা ঘটেছে।
মুসলিমদের প্রতি বৈষম্যের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে খাদ্যশস্য বরাদ্দের একটি চিত্র তুলে ধরা হলো।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফিকুর রহমান স্বাক্ষরিত (স্মারক নং-২৯.০০.০০০০.০০০.২২৩.২০.০১৮.২৫-২৯৮, তারিখ: ৩০ অক্টোবর ২০২৫) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় জীবন-জীবিকার মানোন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনুকূলে ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
নথি অনুযায়ী, এই বরাদ্দ ২০ জন উদ্যোক্তার নামে প্রদান করা হয়। এর মধ্যে মহালছড়ি উপজেলার ১৬ জন এবং খাগড়াছড়ি সদর উপজেলার ৪ জন উদ্যোক্তা রয়েছেন।
মহালছড়ি উপজেলার থলিপাড়া এলাকার বাবুপাড়া গ্রামের ১১ জন উদ্যোক্তার অনুকূলে মোট ২০৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডায়মন্ড চাকমার স্ত্রী মিতালী চাকমার নামেও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
অপরদিকে, মোট ৩৫০ মেট্রিক টন চালের মধ্যে মাত্র ২০ মেট্রিক টন গবাদিপশু পালন প্রকল্পের জন্য মহালছড়ির মুসলিম উদ্যোক্তা মফিজুল আলমের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৩৩০ মেট্রিক টন চাল চাকমা ও মারমা সম্প্রদায়ের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

বরাদ্দ প্রাপ্তদের তালিকা

 

রবাদ্দ প্রাপ্তদের নাম প্রকল্পের নাম প্রাপ্ত বরাদ্দ

 

১। মিতালী চাকমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি বাঁধ নির্মাণ ২০ মে.টন
২। সুহাস রঞ্জন চাকমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি মিশ্র ফলজ বাগান ২০ মে.টন

 

৩। উগ্য মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি মৎস্য চাষ প্রকল্প ২০ মে.টন

 

৪। উজ্জয়িনী মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি ছাগল ও হাঁস মুরগী পালন ২০ মে.টন

 

৫। জীবক খীসা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি দেশীয় গরু পালন ২০ মে.টন

 

৬। ডিউই মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি শুকর ও হাঁস মুরগী পালন ২০ মে.টন

 

৭। কান্তি চৌধুরী, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি মৎস্য চাষ প্রকল্প ২০ মে.টন

 

৮। দোঅংগ্য মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি ফলজ বাগান সৃজন

 

২০ মে.টন
৯। মংনি মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি কৃষি যন্ত্রপাতি ক্রয় প্রকল্প ১৫ মে.টন

 

১০। নেইমামা মারমা, বাবু পাড়া, থলিপাড়া, মহালছড়ি হাঁস মুরগী পালন ১২ মে.টন

 

১১। মিসাইন্দা মারমা, সাউপুকার্বারী পাড়া, থলিপাড়া, মহালছড়ি উচ্চ ফলনশীল বড়ই চাষ ১৮ মে.টন

 

১২। থৈইঅংগ্য মারমা, সিঙ্গিনালা, মহালছড়ি গবাদি পশু গরু পালন ২০ মে.টন

 

১৩। সুইপ্রুচাই মারমা, সিঙ্গিনালা, মহালছড়ি মৎস্য চাষ প্রকল্প ১৫ মে.টন

 

১৪। চিংম্রাস্রাং মারমা, সিঙ্গিনালা, মহালছড়ি দেশীয় হাঁস মুরগী পালন ১০ মে.টন

 

১৫। অংমাপ্রু মারমা, সিঙ্গিনালা, মহালছড়ি শুকর পালন প্রকল্প ১৫ মে.টন

 

১৬। থ্যাংকু চাকমা, খবংপুড়িয়া, খাগড়াছড়ি সদর কৃষি যন্ত্রপাতি ক্রয় ১৮ মে.টন

 

১৭। মিনা চাকমা, খবংপুড়িয়া, খাগড়াছড়ি সদর হাঁস মুরগী পালন ১২ মে.টন

 

১৮। ইলু চাকমা, খবংপুড়িয়া, খাগড়াছড়ি সদর ফলজ বাগান সৃজন ২০ মে.টন

 

১৯। জুলিয়ান চাকমা, খবংপুড়িয়া, খাগড়াছড়ি সদর উচ্চ ফলনশীল বড়ই চাষ ১৫ মে.টন

 

২০। মো: মফিজুল আলম, টিলাপাড়া, মহালছড়ি গবাদি পশু গরু পালন ২০ মে.টন

 

 

চলমান. . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *