সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৪১০ জনের চিকিৎসাসেবা

খাগড়াছড়ি গুইমারা

 

প্রতিনিধি : গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সিন্দুকছড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিফ ইউসুফ নজীব (এএমসি)-এর নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পে দুর্গম এলাকার অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে ২৯৫ জন পাহাড়ি এবং ১১৫ জন বাঙালিসহ মোট ৪১০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *