মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

🏛️ রাজনীতি খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর  শনিবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *