ইমরান হোসেন জুমান :
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাচালং মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
১৯ অক্টোবর সোমবার তিনি মন্দির দুটি পরিদর্শন করেন। এ সময় মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি, পূজা উদ্যাপনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ট্যাগ অফিসার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা, পূজা ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মন্দিরগুলোর পরিবেশ, পূজা উদ্যাপনের প্রস্তুতি এবং উৎসবকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউএনও। পরিদর্শনের মাধ্যমে পূজা উদ্যাপন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।
