প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষনিরঞ্জন ত্রিপুরা।
১৯ অক্টোবর সোমবার তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মতেন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতা উত্তম মিলন ও বিপ্লব ত্রিপুরা এবং খাগড়াছড়ির সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শশাংকর কিশোর ত্রিপুরা লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
এ সময় দল-মত, ধর্ম ও সম্প্রদায়-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপনে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় দেবী দুর্গার চরণে প্রার্থনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
