রামগড়-অযোধ্যা সীমান্ত সড়কে ২০ লাখ টাকা ডাকাতি: চারজন আটক

Uncategorized খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম পুলিশ ব্রেকিং নিউজ

রামগড়-অযোধ্যা সীমান্ত সড়কে ২০ লাখ টাকা ডাকাতি: চারজন আটক

রামগড় অফিস:

খাগড়াছড়ির রামগড়-অযোধ্যা সীমান্ত সড়কের শয়তান টিলা এলাকায় গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ সময় ডাকাতির টাকায় কেনা তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর মাটিরাঙ্গার শয়তান টিলা এলাকায় রামগড়-অযোধ্যা সীমান্ত সড়কে এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অভিযানকালে ডাকাতির টাকায় কেনা হয়েছে বলে উল্লেখ করা তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *