প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের অগ্রগতি, নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার দুপুর ২টায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামসুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
এ ছাড়া স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দুজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য যাচাই-বাছাইয়ে নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
