মহালছড়িতে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

অপরাধ খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন:

খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মো. শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৯টার দিকে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। দলটির নেতৃত্বে ছিলেন এসআই মাসুম আলম, এসআই প্রদীপ ও এএসআই শাহ পরান।

অভিযানকালে মহালছড়ি বাজারের লিমা ফটোস্ট্যাট দোকানের সামনে থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মো. শুক্কুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহালছড়ি থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *