জসীম উদ্দিন জয়নাল :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি এবং পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনায় পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
