মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

অপরাধ খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত মো. শাহিন (২৫) মহালছড়ি উপজেলার ৩ নম্বর ক্যয়াংঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ক্যয়াংঘাট এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকাসক্তির কারণে জনভোগান্তি সৃষ্টি ও সামাজিক শৃঙ্খলা ব্যাহত হওয়ার অভিযোগে তাকে আইনের আওতায় এনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদক, অপরাধ এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দমনে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *