দীঘিনালা জোনের উদ্যোগে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণ শুরু

🎓 শিক্ষা খাগড়াছড়ি দীঘিনালা

মো. সোহেল রানা: দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে মাসব্যাপী ধাত্রীবিদ্যা ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার সকালে বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা ও নার্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

আয়োজকরা জানান, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাতৃস্বাস্থ্য ও প্রাথমিক সেবায় সহায়তার সুযোগ তৈরি হবে। অন্যদিকে কম্পিউটার প্রশিক্ষণ তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিনামূল্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রশিক্ষণ কার্যক্রমকে দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *