দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ

খাগড়াছড়ি দীঘিনালা 🏛️ রাজনীতি

মো. সোহেল রানা : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ ও বনজ গাছের ২৬ হাজার চারা বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই রবিবার

রবিবার সকাল ১০টায় দীঘিনালা জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে চারা তুলে দেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং উপজেলার বিভিন্ন সাব-জোনের মাধ্যমে আরও ১৯ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।:::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *