মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানোয়ার হোসেন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন। ১৯ জুলাই রবিবার

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়া এলাকায় আরও ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী, জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে পাওয়া এই সহায়তা তাদের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *