বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাঙামাটি

প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিলাইছড়ি কার্যালয়ের যৌথ উদ্যোগে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায় এবং দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমাতে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *