গুইমারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত দোকানিকে জরিমানা

খাগড়াছড়ি গুইমারা ব্রেকিং নিউজ

 

প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৩ জুলাই সোমবার বিকেলে জালিয়াপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানের মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারটি ওষুধের দোকান, দুটি মুদি দোকান এবং একটি হার্ডওয়্যার দোকানে তদারকি করা হয়। পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তা সুরক্ষাসংক্রান্ত বিধি যথাযথভাবে অনুসরণ না করায় সংশ্লিষ্ট দোকানিদের আর্থিক জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দোকান মালিকদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন, জনস্বার্থে নিরাপদ ও সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *