মাটিরাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। উপস্থিত ছিলেন […]

Continue Reading

মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি […]

Continue Reading

সরকার ও এনজিওর সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য এমপি ওয়াদুদ ভূঁইয়ার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, স্থানীয় সরকার ও কমিউনিটির সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ৩ আগস্ট সোমবার খাগড়াছড়ি শহরের পর্যটন মোটেলে আয়োজিত জেলা পর্যায়ের এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের একার পক্ষে দেশের সব মানুষের […]

Continue Reading

বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা ।  ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা […]

Continue Reading

গুজব এড়িয়ে সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন কমান্ডারের

জসীম উদ্দিন জয়নাল : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করতে হবে। ২৬ জুলাই রোববার  বেলা ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠায় কর্মশালা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :খাগড়াছড়িতে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (খাগড়াছড়ি জেলা শাখা)-এর উদ্যোগে “আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রোববার  সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ধর্ম, […]

Continue Reading

বিদ্যুৎ সংযোগ না থাকায় চালু হচ্ছে না গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন

প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা প্রশাসনিক ভবনে এখনো প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ বিভাগের জটিলতা ও সমন্বয়ের অভাবে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহারের বাইরে থাকায় জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩ সালে ১৩ কোটি ৭০ লাখ টাকা […]

Continue Reading

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গা-গোমতি সড়ক মেরামতে বিএনপির স্বেচ্ছাশ্রম

জসীম উদ্দিন জয়নাল : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করেছে উপজেলা বিএনপি। ২৪ জুলাই শুক্রবার সকাল থেকে গোমতি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অংশে এ মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। দলীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় […]

Continue Reading

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখননে ব্যয় সাশ্রয় সরকারি কোষাগারে ফেরত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের […]

Continue Reading

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের তিন মাসের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

আরিফুল ইসলাম মহিন : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় না করার নির্দেশনা দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। ২২ জুলাই বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক […]

Continue Reading